নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
আগুনঝরা বোলিংয়ে লক্ষ্যটা নাড়ালে রাখলেন নাহিদ রানা, শরিফুল ইসলামরা। পরে ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ হাসান। চোট নিয়ে মাঠ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত খেললেন দায়িত্বশীল ফিফটি ইনিংস। নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সোমবার (২০ এপ্রিল) ৬ উইকেটে জিতেছে টাইগাররা। ১৯৯ রানের লক্ষ্য তারা পূরণ করে ৮৭ বল হাতে রেখেই।
৩৩ বলে ফিফটি করা তানজিদের ব্যাট থেকে এসেছে ৫৮ বলে ১০টি চার ও ৪ ছক্কায় ৭৬ রানের ইনিংস। শান্ত আহত অবসরের আগে করেছেন ৭১ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫০ রান।
তবে ১০ ওভারে এক মেডেনসহ স্রেফ ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের আসল নায়ক গতিময় পেসার নাহিদ রানা।
দলীয় ২১ রানে ২ উইকেট হারানোর পর শান্ত ও তানজিদের ১১০ বলে ১২০ রানের জুটি জয়ের পথ প্রশস্ত করে। শততম ম্যাচে লিটন দাস ব্যর্থ হলেও তাওহীদ হৃদয়ের (৩১ বলে ৫ চারে ৩১) সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (২৫ বলে ১ চারে ৮)।
তানজিদের পর লিটনও দ্রুত ফিরলেও দলকে জয়ের পথেই রাখেন শান্ত। তবে কাজ শেষ করে তিনি মাঠ ছাড়তে পারেননি চোটের কাছে হার মেনে। খুঁড়িয়ে সিঙ্গেল নিয়ে ৭১ বলে ফিফটি পূরণের পর হাতেও ক্র্যাম্প হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সৌম্য একাদশে ফেরায় এদিন তিনি ব্যাট করেন চার নম্বরে।
এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সফরকারীদের মধ্যে বিশোর্ধো ইনিংস স্রেফ একটি। ১০২ বলে ১৪টি চারে ৮৩ রানে কিউইদের বলতে গেলে একাই টেনেছেন ওপেনার নিক কেলি।
১০ ওভারে এক মেডেনসহ স্রেফ ৩২ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।
গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে মিরপুরেই পেয়েছিলেন ২৪ রানে ৫ উইকেট।
প্রথম ম্যাচের মতো এদিনও দারুণ বোলিং করেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। ১০ ওভারে এক মেডেনসহ ৩২ রান দিয়ে ২টি শিকার ধরেছেন বাঁহাতি এই পেসার।
প্রথম ওয়ানডেতে করেছিলেন খরুচে বোলিং। দ্বিতীয় ম্যাচে নিজের স্পেলের প্রথম বলেই উইকেটের দেখা পান নাহিদ। ২৬ বলে ১৩ রান করা হেনরি নিকোলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।
নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেও উইকেট পান নাহিদ। এবার উইল ইয়াংকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ বানান তিনি।
ব্যাট হাতে ধুঁকছিলেন টম ল্যাথাম। তাকে কট বিহাইন্ড করেন সৌম্য। এরপর একমাত্র ফিফটি জুটির দেখা পায় নিউজিল্যান্ড। মোহাম্মাদ আব্বাসকে কট বিহাইন্ড করে জুটি ভাঙার মধ্য দিয়ে তৃতীয় শিকার ধরেন নাহিদ। ৩৪ বলে ১৯ রান করেন আব্বাস।
দলীয় ৩৭তম ওভারে সবচেয়ে বদ বাধা কেলিকে ফেরান শরিফুল। এজ হয়ে মিড-উইকেটে হৃদয়কে ক্যাচ দেন কেলি। তবে তার আগে খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৫ ওয়ানডের ক্যারিয়ারে তার আগের সেরা ছিল ৩১।
এরপর নিউজিল্যান্ডের লড়াই ছিল পুরো ৫০ ওভার খেলে আসা। কিন্তু সেই সুযোগ দেননি নাহিদ। আগের ম্যাচের নায়ক ডেন ফক্সক্রফটকে হৃদয়ের হাতে ক্যাচ বানান তিনি। শেষে লেনক্সকে ফিরিয়ে পূরণ করেন ৫ উইকেট।
এর আগে জশ ক্লার্কসনকে ফেরান রিশাদ হোসেন। এদিন স্রেফ ৫ ওভার বোলিং করেন এই লেগ স্পিনার। দেন ২১ রান।
বাংলাদেশের ১৪তম খেলোয়াড় হিসেবে এদিন ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
সিরিজের তৃতীয় ওয়ানডে বৃহস্পতিবার, চট্টগ্রামে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৪৮.৪ ওভারে ১৯৮ (নিকোলস ১৩, কেরি ৮৩, ইয়াং ২, ল্যাথাম ১৪, আব্বাস ১৯, ফক্সক্রফট ১৫, ক্লার্কসন ৬, স্মিথ ১৮*, টিকনার ১২, লেনক্স ০, ও’রোক ৬; তাসকিন ৯.৪-১-৪৬-১, শরিফুল ১০-১-৩২-২, নাহিদ ১০-১-৩২-৫, সৌম্য ৪-০-২৭-১, মিরাজ ১০-০-৩৮-০, রিশাদ ৫-০-২১-১)
বাংলাদেশ: ৩৫.৩ ওভারে ১৯৯/৪ (সাইফ ৮, তানজিদ ৭৬, সৌম্য ৮, শান্ত আহত অবসর ৫০*, লিটন ৭, হৃদয় ৩০*, মিরাজ ৮*; স্মিথ ৭-১-৪৬-১, ও’রোক ৭-০-৪১-১, টিকনার ৫-০-৩৫-০, ফক্সক্রফট ৫.৩-০-২৬-০, লেনক্স ৯-২-৩৬-২, ক্লার্কসন ২-০-১১-০)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাহিদ রানা
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








