নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪২) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী মাসের ৭ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। তিনি আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর।
অনেক কষ্টে কান্না চেপে জেসিন্ডা বৃহস্পতিবার নেপিয়ারে সাংবাদিকদের বলেন, ৭ ফেব্রুয়ারি হবে তার শেষ অফিস।
জেসিন্ডা আরডার্ন বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ায় আমি সরে দাঁড়াচ্ছি না। যদি এমনটি হতো তাহলে ক্ষমতায় আসার দুই মাস পরই আমি সরে দাঁড়াতাম। আমার মনে হচ্ছে ৬ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের সবটুকু দিয়েছি। নতুন করে আর কিছু করার নেই। আর এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে ২০১৭ সালে নিউজিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা। তবে ধারণা করা হচ্ছে, এ বছরের নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তার দল।
এর আগে ২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির নেতা জেসিন্ডা আরডার্ন হারান ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন।
করোনাভাইরাস মহামারির সফল ব্যবস্থাপনার কারণে জেসিন্ডা দ্বিতীয় মেয়াদে জয় পান।
জেসিন্ডা জানান, আগামী রোববার পরবর্তী লেবার নেতা নির্বাচন করা হবে। পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তিনি আশা করেন, তার নেতৃত্বে লেবার পার্টি আবার জয়ী হবে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







