নিউ ইয়র্কে আগুনে পুড়ে দুই শিশুসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ৫ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালিতে একটি বাড়িতে এই ঘটনা ঘটে। খবর নিউ ইয়র্ক পোস্ট।হতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রকল্যান্ড কাউন্টির ফায়ার কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেছেন, তারা বাড়িতে ঢুকতে এবং ভিতরে আটকে পড়া লোকদের সাহায্য করার জন্য একাধিক চেষ্টা করেছিলেন, কিন্তু আগুনের ভয়াবহতা এতোই ছিল যে বাড়িতে প্রবেশ করা অসম্ভব ছিল। কারণ কাঠ দিয়ে বাড়িটি তৈরি করায় আগুনের ভয়াবহতা বেশি ছিল।
তিনি জানান, ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ভেতরে থাকা লোকজনকে তারা জীবিত উদ্ধার করতে পারেনি। নিহতদের মরদেহ বাড়ির বিভিন্ন তলায় পড়ে ছিল। দুইজনের মরদেহ পাওয়া যায় নিচ তলায় আর তিনজনের লাশ পাওয়া যায় দ্বিতীয় তলায়।
কিয়ার বলেন, আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে আসা একজন দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন এবং তাকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কিয়ার বলেন, আহত পাঁচজনকে বাড়ির বাইরে পাওয়া গেছে। একজন দ্বিতীয় তলার জানালা দিয়ে লাফ দিয়েছিলেন। বাড়িটিতে কতজন লোক বাস করতো তা স্পষ্ট নয় বলেও জানান তিনি।
আগুন লাগার কারণ ও সূত্র তদন্ত করছে পুলিশ। স্প্রিং ভ্যালির পুলিশ প্রধান রিক ওলেসজুক বলেছেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার