ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৮:৫২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (১৪ মে) তার দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। করোনার উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় তিনি পরীক্ষা করান। এতে করোনা পজিটিভ আসে। শনিবার সকালে আবারও পরীক্ষা করা হলে সেখানেও পজিটিভ আসে।  

গত সপ্তাহে তার সঙ্গীর করোনা শনাক্ত হয়। এ কারণে গত শনিবার থেকে তিনি আইসোলেশনে ছিলেন। 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২১ মে পর্যন্ত আইসোলেশনে থাকবেন জেসিন্ডা অর্ডার্ন। এ কারণে পার্লামেন্টে সোমবার ও বৃহস্পতিবারের দু’টি গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত থাকতে পারবেন না তিনি।


আগামী সোমবার কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সরকারের নেওয়া পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। জেসিন্ডা অর্ডার্ন অনুপস্থিতিতে নিউ জিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন সেই দায়িত্ব পালন করবেন। 

তথ্যসূত্র: রয়টার্স