নিজ ঘরের বারান্দায় দম্পতির রক্তাক্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ৮ মে ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিজ ঘরের বারান্দা থেকে বৃদ্ধ স্বামী ও স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মো. আমির হোসেন (৭০) ও আলেকা বেগম (৬৫)। তারা একই এলাকার বাসিন্দা। ওই দম্পতির একমাত্র ছেলে ও ছেলের বউ চাকরির সুবাদে গাজীপুর এলাকায় থাকেন। বাড়িতে তারা দুজনই থাকতেন।
শনিবার (০৮ মে) সকাল ৯টার সময় উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গরু পাহারা দেয়ার জন্য ঘরের ভিতরে না শুয়ে অন্য দিনের মতোই বারান্দার চৌকিতে মশারি টাঙ্গিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় কে বা কারা ওই বয়স্ক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
শনিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে উভয়ের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় নিহত উভয়ের মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
প্রাথমিকভাবে গরু চুরি করার সময় দেখে ফেলায় তাদের হত্যা করা হয়েছে এমন ধারণা করলেও কোনো গরু চুরি না হওয়ায় হত্যার রহস্য আরও জটিল হয়ে পড়েছে।
তবে এলাকাবাসী বলেছেন, নিহতদের একমাত্র নাতি মেহেদী হাসান লেমনকে (১৭) শনিবার সকালে একবার ওই বাড়িতে দেখা গেছে। মেহেদী হাসান লেমন মাদকাসক্ত। তাই এ ঘটনার সঙ্গে তার কোনো সর্ম্পক আছে কি না পুলিশ তা তদন্ত শুরু করেছে। এ ঘটনার পর থেকে মেহেদী হাসান লেমনও পলাতক রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. নাজমুল হক বলেছেন, তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। নিহতদের ময়নাতদন্ত ও মামলা দায়েরের পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু হয়েছে।
-জেডসি
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান



