নিজ ঘরে থেকে নারী ব্যাংকারের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
বরিশালে নিজ ঘরের মেঝে থেকে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে মৃতের নিজ বাসভবন 'শুভ্র নীড়' থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সালেহা বেগম (৬৭) নামের ওই নারী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল (অব.) অফিসার ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং উপপুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার।
ওই ব্যাংক কর্মকর্তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিমুল করিম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সালেহা বেগম সোনালী ব্যাংকে ২৫ বছর চাকরি করার পর তার প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনা করার জন্য ২০০৫ সালে স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন।
এর পর থেকে তিনি পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করে সেখানেই বসবাস করতেন। তার স্বামী ও প্রতিবন্ধী ছেলে মারা যাওয়ার পর দুই মেয়ে সূচী ও সুমাকে নিয়ে থাকতেন। বড় মেয়ে সুমার বিয়ে হয়ে গেলে তিনি তার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। আর ছোট মেয়ে ডাক্তার সূচী তার সঙ্গেই থাকতেন।
গত দুদিন আগে অফিসিয়াল কাজে মেয়ে সূচী ঢাকায় যান। রোববার বাসায় ফোন দিয়ে তার মাকে না পেয়ে পার্শ্ববর্তী বাসিন্দা রশিদের স্ত্রী হেলেনাকে ফোন করে খোঁজ নিতে বলেন। কিন্তু গভীর রাত হওয়ায় হেলেনা তখন খোঁজ না নিয়ে সকালে পার্শ্ববর্তী আরেক বাসিন্দা ব্যাংকার হাকিমকে সঙ্গে নিয়ে ওই বাসায় যান।
বাসার বাইরে গেট বন্ধ থাকায় কলিংবেল দিয়েও কোনো সাড়াশব্দ না পেয়ে পরে মই এনে দেয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে জানালা দিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তারা ৯৯৯- ফোন করলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে বাসার দরজা ভেঙে ভেতরে মেঝেতে সালেহার লাশ পড়ে থাকতে দেখেন।
কাউনিয়া থানার ওসি মো. আজিমুল করিম জানান, সকাল ৭টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, তার মেয়েরা আসার পর আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











