নিজ বিশ্ববিদ্যালয়ের সামনেই বাসচাপায় প্রাণ গেল মিমের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাস চাপায় প্রাণ গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মাইশা ফৌজিয়া মিম নামের এক শিক্ষার্থীর।বুধবার নিজ বিশ্ববিদ্যালয়ের সামনেই তাকে একটি বাস চাপা দেয়। এ ঘটনায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এরপর সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আগুন দেয়া হয় ঘাতক বাসে।
সহপাঠীরা জানান, বুধবার রাত ৯টায় ভোলা রোডের মোড়ে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন মিম। এ সময় নারায়নগঞ্জ ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় মিমকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। এ ঘটনার পরপরই পালিয়ে যান বাস চালক।
সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক গতিরোধক থাকার পরও বেপরোয়া ছিল বাসটি। এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, আমরা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার চাই। আগামীকাল ১২ টার মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় যথাযথ শাস্তি দিতে হবে। না হলে আমার শিক্ষার্থীদের সাথে থেকে যা যা করা দরকার আমরা তাই করতে বাধ্য হবো।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের ফোর্স ইতোমধ্যে দোষীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে। অতিদ্রুতই আমরা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








