ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৮:০৮:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

নিয়ন্ত্রণহীন ট্রাক কেড়ে নিল ঘুমন্ত মা-মেয়ের প্রাণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ৯ মে ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমরপুর এলাকার কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি ও মেয়ে কাতুলী বেগম। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কুঁড়ে ঘর নির্মাণ করে বসবাস করতেন।

জানা গেছে, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ওমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। এদিকে দুঘর্টনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে।

-জেডসি