নিরাপত্তা ত্রুটি: ঝুঁকিতে গুগল ক্রোমে ২৫০ কোটি ব্যবহারকারী
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
গুগলের ক্রোম ব্রাউজারে নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। ঝুঁকিতে আছে ২৫০ কোটি ক্রোম ব্রাউজার ব্যবহারকারী। ‘CVE-2022-3656’ নামের এই সুরক্ষার গাফিলতির ফলে হ্যাকারদের হাতে গোপন তথ্য চলে যেতে পারে। ব্যবহারকারীর ক্রিপ্টো ওয়ালেট ও ক্লাউড প্রোভাইডারদের ইউজারনেম, পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে সাইবার দুষ্কৃতিরা। সম্প্রতি ‘Imperva Red’ নামে একটি ইন্টারনেট সুরক্ষা সংস্থা এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, ব্রাউজার যে পদ্ধতিতে ফাইল সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ও সিমলিংক যেভাবে প্রসেস করে সেখানেই এই সুরক্ষার গাফিলতি খুঁজে পাওয়া গিয়েছে।
সিমলিংক কী?
‘Imperva Red’ জানিয়েছে সিমলিংক অথবা সিমবোলিক লিংক এক ধরনের ফাইল যা অন্য ফাইল অথবা ডিরেক্টরিকে নির্দেশ করে। শর্টকাট, রিডাইরেকটিং পাথ অথবা ফাইল অর্গানাইজ করতে সিমলিংক কাজে লাগে। তবে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে সুরক্ষায় বড়সড় গাফিলতির কারণ হতে পারে এই লিঙ্কগুলো।
ব্লগ পোস্টে জানানো হয়েছে, গুগল ক্রোমের ক্ষেত্রে ফাইল ও ডিরেক্টরি যেভাবে প্রসেস করে সেই সিমবোলিকে সমস্যা দেখা গিয়েছে। এক কথায় সিমলিবোলিকে কোন দিকে পয়েন্ট করছে তা ব্রাউজার সঠিকভাবে পরীক্ষা করছে না। ফলে সংবেদনশীল ফাইল চুরি হয়ে যাচ্ছে।
সুরক্ষার এই গাফিলতি গুগল ক্রোমে উপরে কী প্রভাব ফেলেছে জানাতে সংস্থার তরফে জানানো হয়েছে, কোনও ক্রিপটো ওয়ালেট পরিষেবা দেওয়ার নাম করে ভুয়া ওয়েবসাইট খুলতে পারে অ্যাটাকার। এর পরে ওয়েবসাইটটি রিকভারি কি ডাউনলোড করার অনুরোধ জানিয়ে ব্যবহারকারীদের প্রতারণা করতে পারে।
ব্লগ পোস্টে ‘Imperva Red’ জানিয়েছে, এই কিগুলো আসলে জিপ ফাইল যেখানে সংবেদনশীল ফাইল অথবা ফোল্ডারের সিমলিংক থাকতে পারে। একবার এই ফাইল আনজিপ করলেই বিভিন্ন সংবেদনশীল তথ্য অ্যাটাকারের হাতে পৌঁছে যাবে।
সুরক্ষিত থাকতে কী করবেন?
‘Imperva Red’ জানিয়েছে সংস্থার তরফে সুরক্ষার এই গাফিলতি সম্পর্কে অবগত করতে গুগলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্রোম ১০৮ আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে। তাই সুরক্ষিত থাকতে সব সময় নিজের অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজার আপডেট করুন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


