নিরাপদ নৌ-ভ্রমণ নিশ্চিত করতে আরো তৎপর হওয়ার আহবান: প্রধানমন্ত্রী
আপডেট: ০৩:২৬ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশবান্ধব ও নিরাপদ নৌ-ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও সংস্থাকে আরো তৎপর হওয়ার আহবান জানিয়েছেন।
‘নৌ-নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, পরিবেশবান্ধব ও নিরাপদ নৌ-ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও সংস্থা আরো তৎপর হবে। নৌপথে ভ্রমণকারী যাত্রী, নৌযান কর্তৃপক্ষ এবং নদী ও নৌযানের সাথে সম্পর্কিত প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান নৌআইন মেনে চলে দেশের নৌ-নিরাপত্তাকে আরো সুদৃঢ় করবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দুর্ঘটনামুক্ত নৌ-নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।’
‘নৌ-নিরাপত্তা’ উন্নয়নে প্রতিবছরের ন্যায় এবারও নৌপরিবহণ মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহণ অধিদপ্তরের উদ্যোগে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০১৫ পালন করা হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সচেতন হই এবং নৌ দুর্ঘটনা পরিহার করি-যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি’।
তিনি নৌ-পথকে নদীমাতৃক বাংলাদেশ’র অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নৌপরিবহণের গুরুত্ব অপরিসীম।
শেখ হাসিনা বলেন, তাঁর নেতৃত্বাধীন সরকার গত সাড়ে ছয় বছরে নৌপথের নাব্যতা পুনরুদ্ধার, নদীদখল ও দূষণমুক্ত রাখা এবং গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি প্রবাহ ও পানি ধারণক্ষমতা বৃদ্ধি করাসহ এ খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, নৌ-দুর্ঘটনা হ্রাসে নদীবন্দরসমূহে নিরাপত্তা জোরদার, অনুমোদিত ড্রইং ও ডিজাইন অনুযায়ী অভ্যন্তরীণ নৌযান নির্মাণ, ত্রুটিপূর্ণ নৌযান সনাক্তকরণ, নৌযান রেজিস্ট্রেশন, সার্ভে, মেরিন অফিসার ও নাবিকদের প্রশিক্ষণ ও পরীক্ষা পদ্ধতি আধুনিকীকরণ, আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়ন, নৌনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণসহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মংলা-ঘষিয়াখালী চ্যানেল পুনরায় চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নদীরক্ষা কমিশন প্রতিষ্ঠা করেছি। আমাদের এসকল কার্যক্রমের ফলে নৌপরিবহণ খাত আধুনিক, গতিশীল ও সেবামুখী হয়েছে। জনগণ কাক্সিক্ষত নৌসেবা পাচ্ছেন।’
শেখ হাসিনা বলেন, বর্তমান ইজিআইএমএনএস প্রকল্পের মাধ্যমে ঢাকায় কমান্ড ও কন্ট্রোল সেন্টার প্রতিষ্ঠাসহ উপকূলীয় এলাকায় ৭টি কোস্টাল রেডিও স্টেশন ও ৪টি নতুন বাতিঘর তৈরির কার্যক্রম চলছে, যা উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলে নিরাপত্তা বৃদ্ধি করবে।
তিনি নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
১৩.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











