নির্বাচনের দুই সপ্তাহ আগে মা হলেন প্রধানমন্ত্রী প্রার্থী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ পিএম, ১ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে সন্তান জন্ম দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদপ্রার্থী পায়েটংটার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের এ নির্বাচনে তাকে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী পায়েটংটার্ন সিনাওয়াত্রা নির্বাচনের দুই সপ্তাহ আগে সোমবার একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন। হেভিওয়েট প্রার্থী হিসেবে বাবা থাকসিন সিনাওয়াত্রা এবং ফুফু ইংলাকের পর দেশটির ক্ষমতায় ফিরে আসার আশা করছেন তিনি।
পায়েটংটার্ন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের, নবজাতক সন্তান এবং স্বামীর একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তার ছেলের নাম প্রুথাসিন সুকসাওয়াস বলে পরিচয় করিয়ে দেন।
ওই পোস্টে বলা হয়, হাই, আমার নাম প্রুথাসিন সুকসাওয়াস, ডাক নাম থাসিন। সকল সমর্থনের জন্য ধন্যবাদ। কয়েক দিনের মধ্যে, প্রথমে আমার মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করুন, তারপর আমি প্রেসের সাথে দেখা করব।
সোমবার পায়েটংটার্নের জন্ম দেয়া শিশুটি তার দ্বিতীয় সন্তান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় সন্তানের আসন্ন আগমনও তাকে ভোটের প্রচারণা থেকে দূরে রাখতে পারেনি।
আগামী ১৪ মে নির্বাচনকে সামনে রেখে পায়েটংটার্ন সিনাওয়াত্রার পুরো প্রচারাভিযানের সময় প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে ভোটারদের জরিপে প্রথম বা দ্বিতীয় ছিলেন।
সংবাদমাধ্যম বলছে, থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের রয়েছে ব্যাপক জনসমর্থন। অতীতে নির্বাচনে বিপুল ভোটে তাদের দল ক্ষমতায় এসেছে। তাই নিজের পরিবারের নামের স্বীকৃতি এবং দলের স্থায়ী জনপ্রিয়তা পায়েটংটার্ন সিনাওয়াত্রাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান প্রায়ুথ থান ও চার সঙ্গে পায়েটংটার্নের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। প্রায়ুথ থান ও চাই ২০১৪ সালে ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে ফেউ থাই পার্টির সরকার হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। তাই অনেকে প্রায়ুথের বিপরীতে পায়েটংটার্নকেই মূল প্রতিদ্বন্দ্বী মানছেন।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






