নির্বাচনে আ. লীগের বিজয় প্রত্যাশিত ছিল : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিল খুবই প্রত্যাশিত। নির্বাচনের প্রাক্কালে পরিচালিত বিভিন্ন দেশি-বিদেশি জরিপে এই বিজয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল।
লন্ডন ভিত্তিক ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট এবং রিসার্স এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের জরিপের ফল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এই বিপুল বিজয় (ল্যান্ড স্লাইড) বিজয়ের বহুবিধ কারণের মধ্যে রয়েছে- বিগত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তাঁর সুফল পেয়েছে দেশের সাধারণ মানুষ।’
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ বুধবার জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের (চট্টগ্রাম-৩) এক প্রশ্নের উত্তরে একথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছিলেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার প্রদত্ত বয়স্ক এবং বিধবা ভাতা একদা সংসারে অপাংক্তেয় থাকা মানুষগুলোকে সংসারে জায়গা করে দিয়েছে। দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে এবং রাস্তাঘাট পাকা হয়েছে। কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভ্যান ও রিকশা চালকসহ নি¤œবিত্ত মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।
সেই সাথে নারীর ক্ষমতায়ন হওয়ায় গ্রাম বাংলার অবহেলিত প্রায় সব পরিবারই আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ের কর্মসূচির আওতায় এসেছে, কৃষি শ্রমিক নির্মাণ, নির্মাণ শ্রমিক, ভ্যান ও রিকসা চালকসহ নি¤œবিত্ত মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু, ঢাকা মেট্রোরেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মহাসড়কগুলোকে চার লেনে উন্নীত করণসহ বিভিন্ন মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় আওয়ামী লীগ সরকারের প্রতি দেশের মানুষের আস্থার সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মর্যাদা প্রাপ্তি জনগণকে গর্বিত করেছে। ভিক্ষুকের দুর্নাম ঘুচেছে এবং যারা মানুষকে মর্যাদার আসনে বসিয়েছেন তাদেরকে মানুষ মর্যাদা দেবেন, এটাই তো স্বাভাবিক।’
শক্তিশালী বিরোধীদলের অনুপস্থিতি এবং তাঁদের নির্বাচন নিয়ে প্রস্তুতির অভাব, মনোনয়ন ত্রুটির ফলে দলীয় কোন্দলের বিপরীতে ২০১৪ সালের পর থেকেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের নিজস্ব এলাকায় গণসংযোগ এবং উন্নয়নে অবদান এবং সর্বপরি আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে দলের প্রতিটি নেতা-কর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ে অবদান রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় নির্বাচনের আগে বিভিন্ন শ্রেনী পেশার জনগণ ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের প্রতি সমর্থন প্রদান এবং গণসংযোগে অংশগ্রহণকেও তিনি একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত করেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের জনসাধারণ বিপুল ভোটে বিজয়ী করেছে।
তিনি বলেন,‘সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে নির্বাচনী প্রচার চালানো হয়েছে এবং বিরোধীদের সকল নেতিবাচক প্রচারের বিপরীতে ইতিবাচক প্রচার চালানো হয়েছে।’
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




