নির্বাচনে বিজয়ী বিএনপিকে চীনের অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
বাংলাদেশে অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
আজ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে একটি সফল ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানানো হয়। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপির নেতৃত্বের প্রশংসা করে চীন ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
বিবৃতিতে চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানাচ্ছে চীন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত এই ঐতিহাসিক নির্বাচনে দুই দশকের দীর্ঘ বিরতি কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিশাল জয় অর্জন করেছে। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী দলটি অর্ধেকেরও বেশি আসন নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মহলের ইতিবাচক প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চীনের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











