নির্বাচনে মরণোত্তর বিজয় লাভ করলেন নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর ভারতের উত্তরপ্রদেশের স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন এক নারী। সমর্থকরা তার প্রতি ভালোবাসা দেখিয়ে তার প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। মঙ্গলবার উত্তরপ্রদেশের সরকারি কর্মকর্তারা স্থানীয় নির্বাচনে মৃত প্রার্থীর জয়ের এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের পৌরসভার একটি নাগরিক সংস্থার নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন আশিয়া বি নামের ওই নারী। রাজ্যের বিজনোর জেলার এই নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ায় আশিয়া বিকে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়েছে।
৩০ বছর বয়সি জনপ্রিয় এই নারী প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনি প্রচারের সময় ফুসফুস ও পেটে তীব্র সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। নির্বাচনের মাত্র ১২ দিন আগে মারা যান আশিয়া বি।
আশিয়া বির মারা যাওয়ার তথ্য নির্বাচনি কর্মকর্তাদের জানিয়েছিলেন তার স্বামী।
মঙ্গলবার বিজনোর জেলার কর্মকর্তা ভগবান শরণ এএফপিকে বলেন, ব্যালট থেকে তার নাম মুছে ফেলার কোনো উপায় ছিল না।
‘নির্বাচনি প্রক্রিয়া শুরু হলে, তা আর স্থগিত বা বন্ধ করা যায় না,’ বলেন শরণ। নির্বাচনের আগে মারা যাওয়ায় ভোটাররা আশিয়া বিকে ভোটদানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর অঙ্গীকার করেন। অনেক ভোটার যে কোনো মূল্যে তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।
বিজনোর জেলার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকির দেশটির গণমাধ্যমকে বলেন, আশিয়া সহজেই মানুষকে বন্ধু বানাতেন। লোকজন তাকে সমর্থন করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভেঙে ফেলতে চায়নি এবং ফলাফলও তাই হয়েছে।
আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশি বলেন, বি ‘তার শান্ত স্বভাবের কল্যাণে মানুষের মন জয়’ করেছেন। বিজনোরের ভোটার আরিফ বলেন, ‘আমাদের এই ভোট তার প্রতি শ্রদ্ধা।’
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি











