নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১০ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
সিইসি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেওয়া হয়, সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়।
তিনি বলেন, এখন ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৪১.৮ শতাংশ। কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে।
সিইসি বলেন, কেউ যদি মনে করেন এ তথ্যে ভুল হয়েছে, ভোটের এ হার নিয়ে সমালোচনাকারীদের তথ্য-প্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দেওয়া হলো। যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন শেষে স্বস্তির বিষয় হলো- এ নির্বাচনে সহিংসতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কিছু কেন্দ্রে ভোট কারচুপি এবং সিল মারারা চেষ্টা করা হয়েছিল; সেটা প্রতিরোধ করা হয়েছে। অনেক প্রার্থীর ভোটের অনিয়মের কারণে কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’
এদিকে, জাপানের সাবেক রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক ওয়াতানেবে মাসাতোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতিতিতে সন্তুষ্টির কথা জানিয়েছেন বলেও জানান সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, তাদের একজন ১৫/১৬টা কেন্দ্র ও আরেকজন ৪/৫টা কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের পোলিং এজেন্টদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। জাপান বাংলাদেশে ভবিষ্যতে নির্বাচনের জন্য কারিগরি সহযোগিতা চাইলে স্বতঃস্ফূর্তভাবে করবে বলেও উল্লেখ করেন।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











