নির্বাচন পর্যবেক্ষণে ইসির খরচে ৩৪ দেশ ও ৪ সংস্থাকে আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে চীন, রাশিয়া ও কানাডাসহ বিশ্বের ৩৪টি দেশ ও চারটি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পর্যবেক্ষণে এসব দেশ ও সংস্থার খরচ ইসির পক্ষ থেকে বহন করা হবে।
বুধবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ভোট পর্যবেক্ষণে নিজ খরচে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া (ফেমবুসা) ভুক্ত পাঁচটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডিস (এ-ওয়েভ) ভুক্ত ১৬টি দেশ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর ১০টি সদস্য দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি একক দেশ হিসেবে চীন, জাপান ও সিঙ্গাপুরকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়েছে কমিশন।
আমন্ত্রিত দেশগুলোর তালিকায় ভারত, নেপাল, ভুটান, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরবসহ মোট ৩৪টি দেশ রয়েছে।
এ ছাড়া চারটি আন্তর্জাতিক সংস্থা সার্ক, ফেমবুসা, এ-ওয়েভ ও ওআইসিকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে কমিশন। নির্বাচন পর্যবেক্ষণে এসব দেশ ও সংস্থার খরচ ইসির পক্ষ থেকে বহন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











