নির্বাচন ২০১৮ : নারী প্রার্থীতে আওয়ামী লীগ এগিয়ে
আজম বেগ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ২০ জন নারীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। তাদের মধ্যে দুইজন নতুন। বাকীরা আগেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, বিএনপি নেতৃাত্বাধীন জোট ১৪ জন নারীকে প্রার্থী দিয়েছে। তাদের মধ্যে ১৩ জন বিএনপি প্রার্থী ও একজন কৃষক শ্রমিক জনতা লীগের।
বিএনপির নারী প্রার্থীদের বেশির ভাগই দলটির নেতাদের স্ত্রী। শুধু একজন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নারী প্রার্থীরা হলেন : গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, শেরপুর-২ মতিয়া চৌধুরী, ফরিদপুর-২ সাজেদা চৌধুরী, চাঁদপুর-৩ দীপু মনি, ঢাকা-১৮ সাহারা খাতুন, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি, খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম (গিনি), কুমিল্লা-২ সেলিমা আহমাদ, ফেনী-১ শিরীন আখতার (জাসদ-ইনু), নোয়াখালী-৬ আয়েশা ফেরদাউস, কক্সবাজার-৪ শাহীন আক্তার চৌধুরী, যশোর-৬ ইসমাত আরা সাদেক, বাগেরহাট-৩ হাবিবুন নাহার, সুনামগঞ্জ-২ জয়া সেনগুপ্তা ও নেত্রকোনা-৪ রেবেকা মমিন।
এদের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন সেলিমা আহমাদ ও শাহিন আক্তার। বাকিরা সবাই আগেও সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শাহিন আক্তার আওয়ামী লীগের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী। সেলিমা আহমাদ বাংলাদেশ উইমেন চেম্বারের বর্তমান সভাপতি এবং দেশের একজন শীর্ষ নারী ব্যবসায়ী। নিটোল গ্রুপে সহ-সভাপতি। তাঁর স্বামী এই প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মাতলুব আহমাদ।
এদিকে, ২০০৮ সালের নির্বাচনেও ১৩ জন নারীকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে প্রার্থিতা বাতিল হওয়ায় এবার নির্বাচন করতে পারছেন না খালেদা জিয়া।
বিএনপির নারী প্রার্থীরা হলেন : হাসিনা আহমেদ,কক্সবাজার-১; শামা ওবায়েদ,ফরিদপুর-২; রুমানা মোর্শেদ (কনকচাঁপা),সিরাজগঞ্জ-১; শামীম আরা বেগম, ঢাকা-১১; রিটা রহমান, রংপুর-৩; তাহমিনা জামান, নেত্রকোনা-৪; জিবা আমিন খান, ঝালকাঠি-২; সাবিনা ইয়াসমিন, নাটোর-২; সানসিলা জেবরিন, শেরপুর-১; রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ–২; মাছুদা মোমিন, বগুড়া–৩; আফরোজা আব্বাস, ঢাকা–৯; তাহসিনা রুশদীর (লুনা), সিলেট–২ এবং আফরোজা খান, মানিকগঞ্জ–৩।
তাহমিনা জামান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। হাসিনা আহমেদ স্থায়ী কমিটির কনিষ্ঠ সদস্য সালাহউদ্দিন আহমেদের স্ত্রী। শামীম আরা ঢাকা মহানগর বিএনপি নেতা এম এ কাইয়ুমের স্ত্রী, সাবিনা ইয়াসমিন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদারের স্ত্রী। রোমানা মাহমুদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদের স্ত্রী। আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। তাহসিনা রুশদীর (লুনা) নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। মাছুদা মোমিন দলের সাবেক সংসদ সদস্য আবদুল মোমিনের স্ত্রী।
মানিকগঞ্জের আফরোজা খান সাবেক সাংসদ প্রয়াত হারুনার রশিদ খানের (মুন্নু) মেয়ে। রিটা রহমান প্রয়াত রাজনীতিক মসিউর রহমান যাদু মিয়ার মেয়ে এবং সানসিলা জেবরিন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীর মেয়ে। শামা ওবায়েদ বিএনপির প্রয়াত নেতা কে এম ওবায়েদুর রহমানের মেয়ে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


