নির্ভয়া হত্যাকাণ্ড : ফাঁসির সাজা বহাল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১৭ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার
রাজধানী দিল্লিতে নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের ফাঁসির সাজা বহাল রাখলো ভারতিয় সুপ্রিম কোর্ট। এই মামলায় আগেই চারজনকে ফাঁসির সাজা দিয়েছিল শীর্ষ আদালত। সাজাপ্রাপ্ত চার জনের মধ্যে তিনজন একটি রিভিউ পিটিশনে তাদের ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানায়। সেই আর্জি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয়। কিন্তু দোষীদের আইনজীবীরা নতুন কোনও যুক্তিই দিতে পারেননি। ফলে দোষীদের আর্জি খারিজ করে দেন বিচারপতিরা। ফলে আপাতত ফাঁসির সাজাই বহাল রাখল শীর্ষ আদালত।
নির্ভয়া কাণ্ডে নিম্ন আদালত আগেই চার দোষীর ফাঁসির সাজা শুনিয়েছিল। এরপর গত বছরের ৫ মে নিম্ন আদালতের ফাঁসির সাজাই বহাল রাখে শীর্ষ আদালত। দোষীদের মধ্যে মুকেশ (২৯), পবন গুপ্তা (২২), এবং বিনয় শর্মা (২৩) ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আর্জি জানিয়ে গত বছরের নভেম্বরে একটি রিভিউ পিটিশন দাখিল করে। আর্জিতে তাদের দাবি ছিল, ‘বিচারের নামে ঠান্ডা মাথায় খুন’ করা হচ্ছে। সেই রিভিউ পিটিশন গ্রহণ করে সুপ্রিম কোর্টে শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। চতুর্থ দোষী অক্ষ্ময় কুমার (২৩) ফাঁসির সাজা বদলানোর আর্জি জানায়নি।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে বাসের মধ্যে বছর তেইশের তরুণীকে ধর্ষণের পাশাপাশি বেধড়ক মারধর ও নির্মম অত্যাচার করা হয়। তাঁর বন্ধুকে বাস থেকে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। ১৬ দিন হাসপাতালে চিকিৎসার পর অবশেষে মৃত্যু হয় তাঁর। ঘটনার পর দেশ জুড়ে তোলপাড় হয়। রাজধানী দিল্লি-সহ গোটা দেশেই প্রতিবাদের ঝড় ওঠে। এরকম নৃশংস অত্যাচারের পরও হাসপাতালে মৃত্যুর সঙ্গে ১৬ দিনের লড়াইকে কুর্নিশ জানিয়ে তাঁর নাম হয় ‘নির্ভয়া’।
গণধর্ষণের ঘটনায় মোট ৬ জন দোষী ছিল। বাসের কন্ডাক্টর রাম সিংহ বিচারাধীন অবস্থাতেই জেলের মধ্যে আত্মহত্যা করে। আরেক অভিযুক্তের মাত্র কয়েক দিনের জন্য ১৮ বছর বয়স না হওয়ায় জুভেনাইল আদালতে বিচার হয়। তিন বছর হোমে কাটানোর পর ছাড়াও পেয়ে গিয়েছে সেই নাবালক। বাকি চার জনকে ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











