নীতিমালা ভঙ্গ করায় ঢাকার ৭ কলেজকে শোকজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:০৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার নীতিমালা অনুসরণ না করায় রাজধানীর ৭ কলেজকে শোকজ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্বাক্ষরিত আলাদা দুটি শোকজ জারি করা হয়েছে। শোকজের উত্তর দিতে ৬ কলেজকে ৭ কার্যদিবস ও একটি কলেজকে ৩ কর্মদিবস সময় দেয়া হয়েছে।
সূত্র জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০১৮ লঙ্ঘন করেছে রাজধানীর ৭ কলেজ কর্তৃপক্ষ। তাদের মধ্যে কেন্দ্র সচিব ঢাকা ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণকালে কালো গ্লাসযুক্ত গাড়ি ব্যবহার করায় মিরপুর কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিসিআইসি কলেজ কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে।
এছাড়াও ট্রেজারি থেকে প্রশ্ন গ্রহণের সময় কেন্দ্র সচিবের সঙ্গে ক্যামেরাযুক্ত মোবাইল থাকায় ঢাকার ফজলুল হক মহিলা কলেজ কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে। শোকজের উত্তর দিতে তাদের আগামী ৭ কার্যদিবস সময় দেয়া হয়েছে।
অন্যদিকে, পরীক্ষা চলাকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করায় রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজকে শোকজ করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর শোকজের উত্তর চাওয়া হয়েছে।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







