ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৩:২০:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

নীলনদে নৌকা ডুবে নারীসহ ২২ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:২৪ পিএম, ১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

সুদানে স্কুলে যাওয়ার পথে নীল নদে নৌকা ডুবীর ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ শিশু শিক্ষার্থী ও এক নারীর মৃত্যু হয়েছে। 



দেশটির রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সুনা এমনটা জানিয়েছে। সুনা অনুসারে, নৌকাটি বুধবার রাজধানী খারতৌম থেকে ৭৫০ কিলোমিটার উত্তরে বেহেইর জেলায় ডুবে যায়।


 
ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাসে ইঞ্জিন ভেঙ্গে গেলে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী নিখোঁজদের দেহ খুঁজে বের করতে অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে।  


 
বুধবারের নৌকাডুবির এক প্রত্যক্ষদর্শী এএফপি’কে জানিয়েছে, নৌকাটি স্রোতের বিপরীতে নদ পার হচ্ছিল। তিনি বলেন, এলাকার সবাই তাদের মৃত্যুতে মর্মাহত।


 
এর আগে বুধবার সুদানী কর্তৃপক্ষ, ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসের কারণে খারতৌমজুড়ে সকল স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।

 

প্রসঙ্গত, সুদানে সাম্প্রতিক সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ো বাতাস ও বৃষ্টিতে একাধিক প্রদেশে কয়েকশ’ বাড়িঘর ধ্বংস হয়েছে।

 
তথ্যসূত্র -আলজাজিরা, সুনা।