নীলফামারীতে ৭৯৫ পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
নীলফামারী জেলায় ৭৯৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজ শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ভক্তদের পূজা-অর্চনার ব্যস্ততা দেখা গেছে। জেলা শহরের আনন্দময়ী কালিবাড়ি মন্দিরে গতকাল শুক্রবার পূজা শুরু হয় ভোর পাঁচটায়। এরপর সকাল সাড়ে ছয়টা ও সকাল ১০টায় অনুষ্ঠিত হয় অঞ্জলী প্রদান।
আনন্দময়ী কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা জানান, শুক্রবার মহা অষ্টমী শেষে নবমীর পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভোর পাঁচটায় শুরু হয় পূজা-অর্চনা। সকালে অষ্টমী পূজায় দুইদফায় অঞ্জলীর আয়োজন করা হয়। এরপর সকাল সাতটা ৪১ মিনিটে নবমী পূজা অনুষ্ঠান শেষে সকাল ১০টার দিকে নবমীর অঞ্জলী অনুষ্ঠিত হয়। অঞ্জলী শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠিত হবে আরতি প্রতিযোগিতা। শনিবার দশমী পূজার মধ্যদিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। রোববার সন্ধ্যা ছয়টার দিকে প্রতিমা বিসর্জন হবে।
নীলফামারী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলায় এবার ৭৯৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ডিমলা উপজেলায় ৭৬টি, ডোমার উপজেলায় একশ’টি, জলঢাকায় ১৬০টি, কিশোরগঞ্জে ১২০টি, নীলফামারী সদর উপজেলায় ২৬৪টি, সৈয়দপুর উপজেলায় ৭৫টি পূজামণ্ডপ রয়েছে। সরকারিভাবে প্রতিটি মণ্ডপে পাঁচশ’ কেজি করে মোট ৩৯৭ দশমিক ৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব আয়োজনে মাঠে রয়েছে জেলা প্রশাসন-সহ পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আনসার বাহিনীর সদস্যরা।
অন্যদিকে, জেলার সীমান্ত এলাকার ১২টি মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে বিজিবি’র ৫৬ নীলফামারী ব্যাটালিয়ন। বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা ইতিমধ্যে সীমান্ত এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি জানান, বিজিবি সদস্যরা উৎসবমুখর পরিবেশে উৎসব সম্পন্নে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করছেন।
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শণ করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘গতকাল ডোমার উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। আজ শুক্রবার বিকেলে ডিমলা উপজেলায় আছি। সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার বিভিন্ন মণ্ডপে পরিদর্শন করবো। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই, আশাকরি হবে না। আনন্দঘন পরিবেশে সবজায়গায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে’।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







