ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৬:০২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

নুসরাতের হত্যাচেষ্টাকারীদের বিচার হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে দেখে এলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তাকে দেখার জন্য রোববার রাত পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রীর গায়ে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যথাযথ তদন্ত করে দোষীদের অবশ্যই বিচার করা হবে বলে আশ্বাস দেন ডা. দিপু মনি।

এদিকে নুসরাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। তার চিকিৎসায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

-জেডসি