নেইমারের জন্য পরাণ পুড়ছে মিমের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম সবশেষ নজর কেড়েছেন ফুটবলকে কেন্দ্র করেই। স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত ‘দামাল’-এ দুর্দান্ত অভিনয় করে ছক্কা হাঁকিয়েছেন এই নায়িকা। সিনেমাটির প্রচার-প্রচারণায়ও ফুটবলের সঙ্গে তার ভালোবাসা ফুটে উঠেছে। মাঠে নেমে ‘হাত দিয়ে গোল’ করতেও দেখা গেছে তাকে।
ফুটবলের ঘোরে থাকা এই নায়িকা কাতারে চলমান বিশ্বকাপ নিয়ে আর সবার চেয়ে একটু বেশিই উচ্ছ্বসিত। বিশ্ব ফুটবলের মিমের প্রিয় দল ব্রাজিল। তার প্রিয় খেলোয়াড় দলটির সবচেয়ে বড় তারকা নেইমার। আজ (২৮ নভেম্বর) রাত ১০টায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ব্রাজিল। তবে ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারবেন না নেইমার। আর এ কারণেই পরাণ পুড়ছে ‘পরাণ’ নায়িকার।
মিম বলেন, ‘গত দুই-তিন বিশ্বকাপ ধরে আমি ব্রাজিলের জন্য গলা ফাটিয়ে যাচ্ছি। ব্রাজিলে আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড় নেইমার। মনের অজান্তেই তার খেলার প্রেমে পড়েছি। ইনজুরির কারণে আজকের ম্যাচে নেইমার খেলতে পারবে না। বিষয়টি আমাকে কষ্ট দিচ্ছে। তাকে খুব মিস করব। নেইমার না থাকলেও দলের বাকিটা নিজেদের সর্বোচ্চটা দিয়ে ব্রাজিলকে জেতাবে বলেই আমার বিশ্বাস।’
মিম আরও জানান, তার বাবা এবং ছোট বোন আর্জেন্টিনার সাপোর্টার। মা ব্রাজিলের সমর্থক। তবে তিনি এ ক্ষেত্রে মায়ের দিকেই গেছেন। বিয়ের পর তার দল আরও ভারী হয়েছে, স্বামীকেও ব্রাজিল সাপোর্টার স্কোয়াডে পেয়েছেন। ছোট বোন কানডায় থাকায় অবশ্য বাসায় অনেকটা কোনঠাসা অবস্থায় আছেন মিমের বাবা! খেলা নিয়ে বাসার সবাই অনেক মজা করেন, প্রিয় দলের ম্যাচের দিকে বিশেষ রান্নার আয়োজন করেন বলেও জানালেন এই সুন্দরী তারকা।
বললেন, ‘ব্রাজিলের গত ম্যাচ দেখা উপলক্ষে বাসায় খিচুড়ি, মাংস, ইলিশ মাছসহ আরও মজার কিছু রান্না আইটেম করা হয়েছিল। আজও আমরা প্রস্তুত। বিশ্বকাপের এই সময়টায় তো ঘরে ঘরে অন্যরকম এক উৎসব বসে। পাড়ায় পাড়ায় আনন্দ, হইচই, প্রিয় দলের জার্সি গায়ে দেওয়া, পতাকা উড়ানো-মজার মজার সব কাণ্ড। এগুলো আমি বেশ উপভোগ করি।’
মিম আরও যোগ করলেন, ‘ছোট বোন দেশে থাকলে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে দুজন দুষ্টু-মিষ্টি ঝগড়া করতাম। একসঙ্গে বসে খেলা দেখতাম। হাসি-ঠাট্টায় মেতে উঠতাম। সেই মুহূর্তগুলো এবার খুব মিস করছি। বিশ্বকাপ ফুটবল আমাদের জীবনে যে নির্মল আনন্দ নিয়ে আসে, কোনো কিছুর সঙ্গে এর তুলনা হয় না।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









