ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৭:১৮:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নেতাজী সুভাষচন্দ্র বসুর গোপন ফাইল প্রকাশ করলেন মমতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসু সর্ম্পকিত গোপন ফাইলগুলো শুক্রবার প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কাছে থাকা ১২ হাজার ৭৪৪ পাতার ৬৪টি ফাইল এদিন জনসম্মুখে আনা হয়েছে।

উত্তর কলকাতায় মানিকতলায় পুলিশ মিউজিয়ামে নেতাজির এই গোপন ফাইলগুলো প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই অনুষ্ঠানে হাজির ছিলেন পুলিশ কমিশনার ও নেতাজির পরিবারের মানুষজন৷ ফাইল প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আমাদের কাছে নেতাজি সংক্রান্ত যে সব ফাইল ছিল সব প্রকাশ করা হল৷ নেতাজি কোনো পরিবারের নয়, নেতাজি গোটা ভারতবাসীর৷
 
মমতা বলেন, `ছোটবেলা থেকে মনে হয়, দুর্ভাগ্য বলুন আর ইরিটেশন বলুন, তিনি যে হারিয়ে গেলেন, কেউ বললেন বিমান দুর্ঘটনা, কেউ বললেন তিনি হারিয়ে গিয়েছেন, এই নিয়ে সত্য জানুক আপনারা৷` তিনি আরও বলেন, `৭০ বছর ধরে নেতাজি অন্তর্ধান নিয়ে এখন যে রহস্য থেকে গেল এটা খুবই দুর্ভাগ্যজনক ও দুঃখজনক৷`
 
নেতাজি পরিবারের সদস্য সাবেক সাংসদ কৃষ্ণা বসু জানান, রাজ্য সরকার ও মমতাকে ধন্যবাদ ফাইলগুলো প্রকাশ করার জন্য৷ তবে কেন্দ্রের হাতে থাকা ফাইলগুলো অনেক গুরুত্বপূর্ণ৷ গোপনীয়তার দোহাই দিয়ে ফাইলগুলো প্রকাশ না করা ঠিক নয়৷ এর ফলে বিভিন্ন গল্প ও গুজব ছড়াচ্ছে৷ ভারতের স্বাধীনতার আগের ফাইলগুলো মাথা ঠাণ্ডা করে পড়তে হবে৷`
 
কলকাতা পুলিশ মিউজিয়ামে ফাইলগুলো রাখা হয়েছে। ফাইলগুলো মূলত ১৯৩৭-৪৭ সালের। আগামী সোমবার থেকে সাধারণ মানুষ এসে তা দেখার সুযোগ পাবেন। এদিন সীমিত সংখ্যক ডিভিডিও প্রকাশিত হয়েছে যার প্রথমটি তুলে দেওয়া হয়েছে নেতাজির পরিবারের সদস্য কৃষ্ণা বসুর হাতে।