ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৮:৪৮:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

নেত্রকোণার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শাহনাজ পারভীন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নেত্রকোণা দশ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শাহনাজ পারভীন। তিনি বারহাট্টা উপজেলার উত্তর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে তাকে নির্বাচিত ঘোষণা করেছে জেলা বাছাই কমিটি। 

রবিবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন। 

শাহনাজ পারভীন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রোহিতখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নোয়াখালী জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন ও লুৎফুন্নাহারের মেয়ে । তিনি নোয়াখালি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নোয়াখালি সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ তত্ত্ব বিভাগে অনার্স ও মাস্টার্স করেন। ২০১৩ সালে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় সরাসরি ঝাউয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এরপর তিনি উত্তর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন।

তিনি একসাথে বিশ্ববিদ্যালয়ের জীবনে লেখাপড়া করেছেন একই ডিপার্টমেন্টের জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের জায়েদুল ইসলামের সাথে ২০০৯ সালের ৩০ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। 

প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা ছাত্র-ছাত্রীদের দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র/শিক্ষকসহ উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।’