নেত্রকোনায় মা-মেয়েকে এসিড নিক্ষেপ : ৫ জনের যাবজ্জীবন
আপডেট: ১১:১১ এএম, ২২ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নেত্রকোনা : নেত্রকোনায় এসিড সন্ত্রাস মামলায় পাঁচজনের যাবজ্জীবন ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে রায় দিয়েছে আদালত। দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তার এবং তার দুই কন্যা ইতি ও সাথীকে এসিডে ঝলসে দেয়ার অভিযোগে এই রায় দেয়া হয়।
সোমবার এসিড অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হামিদ (অতিরিক্ত জেলাও দায়রা জজ) এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাচ্চু মিয়া, মানিক মিয়া, রুক্কু মিয়া, জামাল হোসেন এবং বুরুজ আলী।
মামলা সূত্রে জানা গেছে, এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তারের সাথে আসামি বাচ্চু মিয়ার পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে ২০০৭ সালের ১৫ মে গভীর রাতে রুক্কু মিয়ার নেতৃত্বে আসামিরা শিউলীসহ তার দুই মেয়ের ওপর এসিড নিক্ষেপ করে। এতে তাদের শরীর ও মুখের অনেক অংশ ঝলসে যায়। পরে ২৬ মে শিউলী আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় রুক্কু মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে এসিড সন্ত্রাসের মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দেন।
২২.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











