ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:২৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

নেত্রীর মুক্তির দাবিতে বিএনপির ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৪২ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

কারাবন্দী খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক রোডে বিক্ষোভ মিছিল বের হয়।



বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি বনানী কামাল আতাতুর্ক রোডের মাঝামাঝি থেকে শুরু হয়ে কাকলী মোড়ের কাছে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার সকালেও রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।



এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে ছয় মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।