ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১:০৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নেপালের বাগমতী প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ওখালঢুঙ্গার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি রামেছাপ পৌরসভার এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি সড়ক থেকে প্রায় ১০০ মিটার নিচে তামাকোশি নদীতে পড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি খাদে পড়ে নদীতে তলিয়ে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ। বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

নিহত ১২ জনের মধ্যে ১০ জনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। তাদের স্থানীয় জীবন হাসপাতাল ও মান্থালি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে নেমে পড়েন। নদীতে পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হয় এবং এখনও নিখোঁজদের সন্ধানে তামাকোশি নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। নিহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

তথ্যসূত্র : ডেক্কান হেরাল্ড