ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ০:৫৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নেপালে বিমান দুর্ঘটনা: জনপ্রিয় কণ্ঠশিল্পী নিহত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

নেপালি কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল

নেপালি কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল

নেপালে বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল প্রাণ হারিয়েছেন। নেপালে ৭২ জন যাত্রী নিয়ে দুর্ঘটনায় পতিত হওয়া বিমানে তিনি ছিলেন।  রোববার নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান এ দুর্ঘটনার কবলে পড়ে।  

নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান মরদেহ শনাক্ত করেছেন। তিনি জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন নীরা। মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’

জানা গিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানে কর্মী ও যাত্রীসহ বিমানে মোট ৭২ জন ছিলেন। এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। বাকি যাত্রীদেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, দুই শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানে ছিলেন।

অন্যদিকে, বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রুশ, একজন আইরিশ, দুজন কোরীয়, একজন আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।