নেশার টাকা না পেয়ে স্ত্রী-শিশু কন্যাকে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় ঘুমন্ত স্ত্রী ও শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফিরোজ আলী (২৬) নামের এক নেশাগ্রস্থ পাষন্ড স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে ঢাকা থেকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলি খাতুন (২৫) ও তাদের পাঁচ মাস বয়সী শিশু মেয়ে টুকটুকি। আটককৃত ফিরোজ হোসেন ওই গ্রামের হাসিব আলীর ছেলে।
প্রতিবেশী ফারুক হোসেন বলেন, কিছু দিন আগে বাসের সুপারভাইজার হিসেবে কাজ করার সময় একটি দুর্ঘটনায় ফিরোজের একটি পা কাটা পড়ে। এরপর তিনি সুস্থ হয়ে অটোভ্যান চালাতেন। একপর্যায়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। পরে অটোভ্যানটি বিক্রি করে ওই টাকায় তিনি মাদক সেবন করেন। এ ঘটনায় তার স্ত্রী প্রতিবাদ করলে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। তারই সূত্র ধরে সোমবার রাতে ফিরোজ তার স্ত্রী ও মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঢাকায় পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পাশাপাশি ঘটনার পর ওই রাতেই ঘাতক স্বামী ফিরোজ ঢাকায় পালিয়ে যান। আমরা প্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকা থেকে আটক করেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। ভুক্তভোগীর পরিবারের লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি নারী ও ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে সঠিক তথ্য পাওয়া যাবে।
-জেডসি
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা