নোয়াখালীতে তিন মাসে নারী ও শিশুর প্রতি ২২ সহিংসতা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নোয়াখালীতে অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে নারী ও শিশুর প্রতি ২২ টি সহিংসতার ঘটনা সংগঠিত হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৯ নারী, কিশোরী ও শিশু। যাদের বয়স ৫-১৮ বছর। জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষন করে এমন তথ্য দেন নারী অধিকার জোট নোয়াখালী। বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালীর মাইজদীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত নারীর প্রতি সংগঠিত সহিংসতা সংক্রান্ত নাগরিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নারী অধিকার জোট নোয়াখালীর ওই ত্রৈমাসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, উল্লেখিত ওই সময়ে গণমাধ্যমে নোয়াখালী সদর ও কোম্পানিগঞ্জ উপজেলায় সহিংসতার ঘটনা বেশি প্রকাশিত হয়েছে বলে জানানো হয়। এছাৃড় নোয়াখালী নারী ও শিশু ট্রাইব্যুনালের তথ্যানুযায়ী অক্টোবর-ডিসেম্বরে মোট মামলা হগয়েছে ১১৭টি। এ মামলাগুলো যৌতুক, বাল্যবিয়ে, ধর্ষণ, নারী পাচার, অপহরণ ও ইভটিজিং মামলা। এতে বোঝা যায়, প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটলেও সকল ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয় না।
নোয়াখালী সদর এবং চাটখিলে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। শিশু শ্রেণির শিক্ষার্থী বিদ্যালয়ের দপ্তরীর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছে। গৃহবধু আত্মহত্যার খবর প্রকাশিত হয়েছে ৩টি, পরিবারের দাবী নির্যাতন করে হত্যা করা হয়েছে।
নারী অধিকার জোট ২০২২ সালে ত্রৈমাসিক ভিত্তিতে নোয়াখালীতে নারী ও শিশুর উপর সংঘটিত সহিংসতার ৪ টি প্রতিবেদন উপস্থাপন করে।
প্রতিবেদনে সহিংসতা হ্রাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সংঘবদ্ধতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের এগিয়ে আসার আহবান জানানো হয়। সেই সাথে সমস্যা উত্তরণে ৯টি দাবিও উত্থাপন করা হয়।
প্রতিবেদন উপস্থাপন করেন, নারী অধিকার জোট, নোয়াখালীর সভাপতি লায়লা পারভীন, সদস্য সচিব মনোয়ারা আক্তার মিনু ও সদস্য ফাজানা তিথী। এসময় উপস্থিত ছিলেন জোটের সদস্য নারী নেত্রী রওশন আক্তার লাকী, ফৌজিয়া নাজনীন, নুরের নাহার পপি প্রমূখ।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


