ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৪৫:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। তার বাসা থেকেই পুরস্কারটি চুরি হয়েছে বলে জানা যায়। গণমাধ্যমে ন্যানসি জানিয়েছেন, গৃহকর্মীকে সন্দেহ করে তিনি গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমার বাসায় তাহমিনা নামের মেয়েটির ঈদ পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল সে হঠাৎ জানায়, কাজ করতে পারবে না। কারণ হিসেবে তার অসুস্থতার কথা বলে। কিন্তু আমি চিকিৎসার জন্য সাহায্য করব বললেও তাহমিনা বিভিন্ন অজুহাতে কাজ ছেড়ে দেয়।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অন্যান্য জিনিস চুরি যাওয়া প্রসঙ্গে ন্যানসি আরও বলেন, ‘ঈদের আগে ঘর গোছাতে গিয়ে দেখি, স্বর্ণপদক ও আমার আরও কিছু জুয়েলারি নেই। পরে বিষয়টি থানায় জানানো হলে তাহমিনার বোনকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তাহমিনা চুরি করেছে।’

প্রসঙ্গত, এক যুগের বেশি সময় দেশের সংগীতাঙ্গনে নিয়মিত গান করছেন ন্যানসি। ২০১১ সালে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।