ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:৪৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

ন্যান্সি পেলোসিকে ফাঁসিতে ঝুলাতে চাওয়া নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৩১ মে ২০২৩ বুধবার

ন্যান্সি পেলোসিকে ফাঁসিতে ঝুলাতে চাওয়া নারীর কারাদণ্ড

ন্যান্সি পেলোসিকে ফাঁসিতে ঝুলাতে চাওয়া নারীর কারাদণ্ড

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলার সময় ন্যান্সি পেলোসিকে হত্যার করতে চাওয়া এক নারীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ফেডারেল প্রসিকিউটররা আদালতের কাছে দাবি করেছেন যে, ওই নারীর হুমকির কারণে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের তৎকালীন ডেমোক্রেট স্পিকারের জীবন ঝুঁকিতে পড়েছিল। দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম পলিন বাউয়ার। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, ৫৫ বছরের পলিন পেনসিলভানিয়ার কেন এলাকায় একটি রেস্তোরাঁর মালিক। তার জন্য ছয় বছরের বেশি কারাদণ্ড দাবি করেছিলেন ফেডারেল প্রসিকিউটররা। ওই মামলার বিচারক ছিলেন ট্রেভর ম্যাকফ্যাডেন। তিনি পলিনকে দোষী সাব্যস্ত করেন এবং দুই বছর তিন মাসের সাজা দেন।

প্রসিকিউটর জেমস পিটারসনের দাবি অনুসারে, পলিন বাউয়ার একটি উত্তেজিত জনতার অংশ ছিলেন। তারাই প্রথম ২০২১ সালের ৬ জানুয়ারি বিকেলে ক্যাপিটলে প্রবেশ করেছিল। তারা বারবার বলছিল, ‘আইন প্রণেতাদের বের করে আনতে হবে’। ওই সময় পলিনকে চিৎকার করে বলতে শোনা যায় যে, ‘এই আইনপ্রণেতারা সবাই অপরাধী।

তাদের ফাঁসিতে ঝুলাতে হবে। ন্যান্সি পেলোসিকে এখনই বাইরে নিয়ে আসুন। আমরা তাকে ফাঁসি দিতে চাই। তাকে নিয়ে আসুন’! ওই সময় ন্যান্সি পেলোসি ছিলেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার।