ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে ফের সতর্ক করলো চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে তাদের সামরিক বাহিনী কখনই বসে থাকবে না।
সোমবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বেইজিংয়ের আগের সতর্কতা পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘পেলোসি যদি সফর করেন তাহলে পরিণতি হবে গুরুতর’। তবে কোনো সুনির্দিষ্ট পরিণতি উচ্চারণ করেননি ঝাও।
ঝাও বলেন, যেকোনো পরিস্থিতির জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) কখনই অলসভাবে বসে থাকবে না। চীন তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনা যুদ্ধ জাহাজগুলো সোমবার থেকে তাইওয়ান প্রণালীতে মধ্যরেখার কাছাকাছি অবস্থান করছে এবং মঙ্গলবার সকালে বেশ কয়েকটি সামরিক জেট তাইওয়ানের কাছাকাছি উড়েছে। অন্যদিকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাইওয়ান বিমান পাঠিয়েছে।
এদিকে মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়ান সফরে দ্বিতীয় স্টপে মঙ্গলবার কুয়ালালামপুরে পৌঁছেছেন। এর আগে সোমবার তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, প্রধানমন্ত্রী ও সংসদের নিম্নকক্ষের স্পিকারের সঙ্গে বৈঠকের আগে পেলোসি মালয়েশিয়ার একটি বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেন।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পরে তার ভ্রমণসূচিতে দক্ষিণ কোরিয়া এবং জাপান অন্তর্ভুক্ত রয়েছে। তবে তাইওয়ান সফর এখনো অনিশ্চিত।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








