ন্যান্সি পেলোসির বিদেশ ভ্রমণ বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আফগানিস্তান ও ব্রাসেলস সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারের অচলাবস্থা নিরসনে আলোচনা করতে তাকে দেশে থাকতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর বিমানে চেপেই ন্যান্সি ও প্রতিনিধিদলের ব্রাসেলস এবং আফগানিস্তানে যাওয়ার কথা ছিল। ট্রাম্প ওই বিমানের যাত্রা আটকে দিয়েই চলতি মাসের শুরুতে স্পিকারের দায়িত্ব নেয়া ন্যান্সির সফর বাতিল করেন।
এর মধ্যে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে স্টেট অব ইউনিয়নের ভাষণ স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পকে বুধবার অনুরোধ জানিয়েছিলেন পেলোসি। বছরের শুরুতে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের ওই স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দেওয়ার রেওয়াজ আছে।
মার্কিন সরকারের দীর্ঘতম অচলাবস্থা ২৭ দিনে পড়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডেমোক্র্যাটরা তা দিতে অস্বীকার করেছেন।
ট্রাম্প লিখেছেন- আমি মনে করছি, এই সময়টায় আপনি যদি ওয়াশিংটনে থেকে আমার সঙ্গে আলোচনায় বসেন এবং অচলাবস্থা নিরসনে স্ট্রং বর্ডার সিকিউরিটি আন্দোলনে যোগ দেন, তবে সেটি ভালো হবে।
তিনি বলেন, পেলোসি বাণিজ্যিক বিমানে করে সফরে যেতে পারেন। তার সফরকে একটি গণসংযোগ কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এখন বলতে গেলে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। আর করবেই বা না কেন, দেশটির ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থায় অনেক হোটেলই ফাঁকা পড়ে আছে। পর্যটন ব্যবসায়ীরাও অন্ধকার দেখছেন।
রেস্তোরাঁ খোলা রাখতে ভাবা হচ্ছে ঋণের কথা। পর্যটন কোম্পানিগুলোতেও ফোন বাজছে না আগের মতো। যদিও জানুয়ারির এই সময়ে সেখানে পর্যটকদের খুব একটা আনাগোনা থাকে না।
মার্কিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় গত চার সপ্তাহ ধরে আংশিক অচলাবস্থা চলছে। এতে ফাঁকা হয়ে গেছে দেশটির রাজধানী। পর্যটক কমে যাওয়ায় ব্যবসায়ীদেরও মাথায় হাত।
দেশটির ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে ওয়াশিংটন। আর এসব দেখতে বছরে দুই কোটিরও বেশি পর্যটক আসেন এখানে।
তারা ওয়াশিংটনের স্মিথসনিয়ান জাদুঘর, স্মৃতিসৌধ, ক্যাপিটল হিল ও হোয়াইট হাউস দেখতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন।
কিন্তু এবার তাতে বাঁধ সেধেছে দীর্ঘ অচলাবস্থা। বেকার হয়ে পড়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বন্ধ হয়ে গেছে বেশ কিছু দর্শনীয় স্থান। আর পর্যটন প্রতিষ্ঠানগুলোও পড়ছে হুমকিতে।
ওয়াশিংটন ডিসির কাস্টম ট্যুরস কোম্পানির স্বত্বাধিকারী অ্যাডাম প্লেসিয়া বলেন, আমার ধারণা- মানুষ নিকট ভবিষ্যতেও ট্যুর বুক করার ক্ষেত্রে সন্দিহান থাকবে।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











