ন্যাম সম্মেলনে যোগ দিতে বাকু যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে বুধবার (২৩ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই দিনব্যাপী (২৫-২৬ অক্টোবর) অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিবেন, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আগামী ২১ ও ২২ অক্টোবর ন্যাম সদস্য দেশের সিনিয়র কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ২৩ ও ২৪ অক্টোবর ন্যামের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ সম্মেলনে যোগ দিবেন।
জানা গেছে, ১৮তম শীর্ষ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরবর্তী তিন বছরের জন্য ন্যামের সভাপতির দায়িত্ব নেবে আজারবাইজান।
ঔপনিবেশিক ব্যবস্থার পতন ও আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং বিশ্বের অন্য অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রামের সময়ে এবং স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে ন্যাম প্রতিষ্ঠিত হয়েছিল।
ঔপনিবেশিক শাসন ব্যবস্থার পতনের মূল কারণ হিসেবে কাজ করেছিলো ন্যাম, যা পরে অনেক দেশ ও জাতির মুক্তি এবং স্বাধীনতা অর্জন ও ১০টিরও বেশি নতুন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রেখেছিলো।
ন্যাম প্রতিষ্ঠার শুরু থেকেই নিরপেক্ষ দেশগুলোকে নিয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণের আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করে আসছে।
ন্যামের প্রথম সম্মেলন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে ১৯৬১ সালে অনুষ্ঠিত হয়েছিলো। আন্তর্জাতিক সংগঠনটির বর্তমান সদস্য দেশ ১২০টি। পাশাপাশি, ১৭টি পর্যবেক্ষক দেশ ও ১০টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে।
প্রসঙ্গত, পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার মাঝামাঝিতে অবস্থিত দেশ আজারবাইজানের জনসংখ্যা মাত্র ১০ মিলিয়ন। বহু-জাতিক ও বহু-ধর্মীয় দেশটির ৯৬ শতাংশ নাগরিক মুসলমান।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











