ন্যাম সম্মেলনে যোগ দিলেন শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে গড়ে ওঠা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন হয়।
১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম রাজনৈতিক সমন্বয় ও পরামর্শের জন্য জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠা ৫৮ বছরের পুরনো এ জোটের সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে থাকা ১৭টি দেশ ও ১০ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
সকালে রাষ্ট্র ও সরকারপ্রধানরা সম্মেলনস্থলে পৌঁছালে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তাদের স্বাগত জানান। অতিথিদের নিয়ে ফটোসেশনের পর শুরু হয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশন। শুরুতেই স্বাগত বক্তব্য দেন ন্যামের বিদায়ী চেয়ারম্যান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপর বক্তব্য দেন নতুন চেয়ারম্যান ইলহাম আলিয়েভ।
ইরানের প্রেসিডেন্ট, কিউবার প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, জিবুতির প্রেসিডেন্ট, ঘানার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট, ভারতের উপরাষ্ট্রপতি, তুর্কেমিনিস্তানের প্রেসিডেন্ট, বসনিয়া-হার্জেগোভিনায় প্রেসিডেন্সির চেয়ারম্যান, আফগানিস্তানের প্রেসিডেন্ট ও লিবিয়ার প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন উদ্বোধনী অধিবেশনে।
ন্যামভুক্ত দেশগুলোতে বসবাস করে বিশ্বের ৫৫ শতাংশ মানুষ। স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে যে শক্তিশালী অবস্থান নিয়ে এই জোট কাজ করেছিল তা পুনরুজ্জীবিত করার বিষয়টি এবারের সম্মেলনে আলোচনায় থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধানদের মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা। সন্ধ্যায় তিনি যোগ দেনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দেওয়া নৈশভোজে।
ন্যাম সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি থাকছেন হিলটন বাকু হোটেলে।
শনিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় আজারবাইজানে বাংলাদেশের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈজভোজে অংশ নেবেন শেখ হাসিনা। সফর শেষে রোববার সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











