ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে : আইনমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচারকদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে।
আজ শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলায় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন । এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
মন্ত্রী বলেন, শিবচর উপজেলা পদ্মার পাড়ে অবস্থিত। পদ্মা সেতু নির্মাণ হলে শিবচর দেশের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হবে। এছাড়া এখানকার নান্দনিক গুরুত্ব বেড়ে যাবে। সে কারণে শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করার চিন্তাভাবনা করা হচ্ছে। সাধারণ জনগণকে ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে শিবচরে একটি চৌকি আদালতও স্থাপন করা হবে।
এসময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে শিবচর উপজেলার উন্নয়ন কর্মকান্ড ঘুরে দেখান।
পরিদর্শনকালে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জর হোসেন বুলবুল, আইন সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মুনির চৌধুরী এবং শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রী ফরিদপুর জেলার ভাংগা উপজেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



