ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৫৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে ফের তলব ইডির

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১১ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ন্যাশনাল হেরাল্ড মামলায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নতুন করে তলব করলো দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২১ জুলাই ইডি দপ্তরে সোনিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগেও কংগ্রেস সভানেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে তদন্তকারীদের মুখোমুখি হতে পারেননি রাজীব পত্নী।

জানা গেছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় গত ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। তার আগে ৮ জুন কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময় ইডি দপ্তরে হাজিরা দিতে পারেননি তিনি।

পরে হাজিরার তারিখ কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ করে ইডি দপ্তরে চিঠি পাঠান সোনিয়া। ইডিকে পাঠানো চিঠিতে কংগ্রেস সভানেত্রী জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার কারণে তার শরীর অসুস্থ ও ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছে। তাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ইডি দপ্তরে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন।