ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৫:০৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

নড়বড়ে সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামত করার জন্য রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগেকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এই তথ্য সাংবাদিকদের জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, ট্রেন দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনার পর পর কাজ শুরু করলেন রেলমন্ত্রী। এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-সার্ভে করেন সব সেতুর বিষয়ে। দ্রুত নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরানো সেগুলোর বিষয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেন। বর্ষার আগেই যা মেরামত করার, করেন।

-জেডসি