নড়াইলে আজ বিকেল থেকে ৭ দিনের লকডাউন শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১২ জুন ২০২১ শনিবার
নড়াইলে আজ বিকেল থেকে ৭ দিনের লকডাউন শুরু
নড়াইল ও লোহাগড়া পৌর এলাকাসহ তিনটি ইউনিয়নে করেনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এসব এলাকায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জনর নাছিমা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফকরুল হাসান, পৌরমেয়র আঞ্জুমান আরা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবীর টুকু, জেলা বাস ও মিনিবাস মালিত সমিতির সাধারণ সম্পাদক কাজূ জহিরুল হক জহির প্রমূখ।
সভায় জানানো হয়, আজ শনিবার বিকেল থেকে লকডাউন শুরু হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু এ লকডাউন চলবে নড়াইল ও লোহাগড়া পৌরসভা। এছাড়া সদর উপজেলার কলোড়া, শিংগাশোলপুর ইউনিয়নে লকডাউন কঠোভাবে চলবে।
স্থানীয় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্য এবং বিট পুলিশিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
এছাড়া লোহাগড়া পৌর এলাকা এবং উপজেলার শালনগর ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পুলিশের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেবে বলে সভা সূত্রে জানাগেছে।
অপরদিকে রাতের জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে আজ ১২ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্তু এ লকডাউন চলবে বলে উল্লেখ করা হয়েছে।এসময়ের মধ্যে লকডাউন এলাকা থেকে কেউ বাইরে যেতে বা ভিতরে প্রবেশ করতে পারবেনা।
লকডাউনে জনসমাগম নিষিদ্ধকরা হয়। তবে জরুরী সেবা এ আওতার বাইরে থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



