নড়াইলে পালিত হচ্ছে শুভ্রা মুখার্জীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ বুধবার পালিত হচ্ছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সদর উপজেলার তুলারামপুরে মামা বাড়িতে তার (শুভ্রার) নিজের ইচ্ছায় নির্মিত শ্রীশ্রী গোপাল মন্দির ও কালি মন্দির প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে শুভ্রা মুখার্জী ফাউন্ডেশন।
আজ সকাল ৮টায় পূজা অর্চনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে।সকাল সাড়ে ১০টায় নামসংকীর্তন, গীতাপাঠ, গীতাদান,অন্নদান,বস্ত্রদান অনুষ্ঠিত হয়।
আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা। শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
নড়াইল শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জী। শুভ্রার বাবার নাম অমরেন্দ্র ঘোষ ও মা মীরা রানী ঘোষ। জন্মের পরে তার নাম রাখা হয় গীতা। গীতার শৈশব ও কৈশোর কেটেছে নড়াইলের ভদ্রবিলা এবং মামাবাড়ি তুলারামপুর গ্রামে।এ দু’টি গ্রামে শুভ্রা মুখার্জীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। গ্রাম দু’টিতে রয়েছে অনেক আত্মীয়-স্বজনও। প্রণব মুখার্জীর সঙ্গে ১৪ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুভ্রা। তখন প্রণব মুখার্জীর বয়স ২২ বছর।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী শুভ্রা পেশায় ছিলেন অধ্যাপক। ভালো রবীন্দ্রসংগীতও গাইতে পারতেন। লিখেছেন অসংখ্য গল্প, প্রবন্ধ ও ফিচার। প্রণব মুখার্জীর সঙ্গে বিয়ের পর নড়াইলের মেয়ে গীতা ঘোষ পরিচিতি পান ‘শুভ্রা মুখার্জী’ হিসেবে।
শুভ্রা মুখার্জী গত ২০১৫ সালের ১৮ আগস্ট সকাল ১০টা ৫১ মিনিটে ভারতের নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুভ্রা মুখার্জীর মামাতো ভাই নড়াইলের তুলারামপুর গ্রামের কার্তিক ঘোষ জানান, শুভ্রা মুখার্জীর শৈশবের প্রথম দিকটা ভদ্রবিলা গ্রামে নিজবাড়িতে (পিত্রালয়) কাটলেও পরে তুলারামপুরে মামাবাড়ি থেকে চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় মতান্তরে তৃতীয় শ্রেণি পর্যন্তু লেখাপড়া করেন। এরপর চলে যান কলকাতায়। নয় ভাইবোনের মধ্যে শুভ্রা ছিলেন দ্বিতীয়। অন্যরা ভারতে চলে গেলেও নড়াইলের ভদ্রবিলা গ্রামে পরিবার নিয়ে বসবাস করছেন শুভ্রা মুখার্জীর ছোট ভাই কানাই লাল ঘোষ।
এদিকে, শুভ্রা মুখার্জীর ইচ্ছায় তার মামাবাড়ি তুলারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি ভবন, তিনটি মন্দির এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে একটি পাঁচতলা ছাত্রী হোস্টেল নির্মিত হয়েছে।
সূত্র মতে, ১৯৯৫ সালে মেয়ে শর্মিষ্ঠা মুখার্জী মুন্নিকে নিয়ে শুভ্রা মুখার্জী পৈত্রিক ভিটা নড়াইলের ভদ্রবিলার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সে সময় সঙ্গে ছিলেন না প্রণব মুখার্জী। ২০১৩ সালের ৫ মার্চ ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে নড়াইলের ভদ্রবিলার পৈত্রিক বাড়িতে বেড়াতে আসেন শুভ্রা মুখার্জী। শুভ্রা ও প্রণব মুখার্জী দম্পতির দু’ছেলে অভিজিৎ মুখার্জী ও সুরজিৎ মুখার্জী এবং মেয়ে শর্মিষ্ঠা মুখার্জী। তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











