ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১:১৯:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

নড়াইলে প্রাথমিক শিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২১ অক্টোবর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নড়াইলের লোহাগড়ায় সবিতা রানী বালা (৫০) নামে এক প্রাথমিক শিক্ষিকাকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সবিতা রানী বালা চরদৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মন্ডলের স্ত্রী ও ৮৫ নম্বর চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবিতা রাণী বালা গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। আর তার স্বামী বাড়িতে থাকা মন্দিরে পূজা-অর্চনা শেষে পাশের ঘরে ঘুমিয়ে থাকেন। রোববার রাতেও কাজ শেষে একা ঘরে ঘুমিয়ে ছিলেন সবিতা। রাতে পাশের ঘরে থাকা স্বামী পরিতোষ টয়লেটে যাওয়ার জন্য বের হতে গেলে বাহির থেকে ঘরের দরজা ছিটকিনি লাগানো দেখতে পান। সে সময় সবিতার মুঠোফোনে কল দিলে বন্ধ পান। পরে পেছনের দরজা দিয়ে বের হয়ে সবিতার ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ধারণা করা  হচ্ছে রাতের কোনো এক সময় চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে চোরের দল। ওই নারী তাদের চিনে ফেলায় শ্বাসরোধে হত্যা করে। পরে সবিতা রাণীর ব্যবহৃত ল্যাপটপ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।