নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলা শনিবার শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নড়াইল জেলায় আগামী ৭ জানুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী সুলতান মেলা। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার নড়াইলের সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান। সম্মানিত অতিথি থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল ভিক্টোরিয়া কলেজেরে অধ্যক্ষ রবিউল ইসলাম, পৌর মেয়র আনজুমান আরা প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকাইনসহ গণমাধ্যমকর্মীরা। এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন গ্রামীন খেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পণ্যের ৯২টি স্টল রয়েছে। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। এ দিকে মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। আগামী ২০ জানুয়ারি মেলা শেষ হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার