নড়াইলে ১৮ ওএমএস কেন্দ্রে কম দামে চাল-আটা বিক্রি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নড়াইল পৌরসভাসহ দুই উপজেলার ১৮টি ওএমএস কেন্দ্রে স্বল্পমূল্যে চাল-আটা বিক্রি হচ্ছে। খাদ্য বিভাগের তত্ত্বাবধানে খোলা বাজারে চাল-আটা বিক্রি কর্মসূচির আওতায় এ উদ্যোগ চলছে। ডিলারের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০টাকা দরে এবং প্রতি কেজি আটা ১৮টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজার মূল্য থেকে ওএমএস কর্মসূচির আওতায় নিন্মবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সরকারি ব্যবস্থাপনায় স্বল্পমূল্যে চাল-আটা কিনতে পেরে স্বস্তিতে খাদ্য চাহিদা পূরণ করতে পারছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, নড়াইল পৌরসভা এলাকায় ১২টি কেন্দ্রে ১২জন ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রি হচ্ছে। এছাড়া লোহাগড়া উপজেলায় ৩জন ডিলারের মাধ্যমে এবং কালিয়া উপজেলায় ৩ জন ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় চাল বিক্রি হচ্ছে।
শুক্র ও শনিবার বাদে সপ্তাহে ৫দিন নড়াইল পৌরসভা এলাকায় প্রত্যেক ডিলার ৫টন চাল ও ৫টন আটা ভোক্তা পর্যায়ে বিক্রি করে থাকেন।একজন ওএমএস সুবিধাভোগী সর্বোচ্চ ৫ কেজি চাল বা ৩ কেজি আটা উত্তোলন করতে পারবেন।
নড়াইল পৌরসভা এলাকার ভওয়াখালী, কুড়িগ্রামসহ বিভিন্ন ওএমএস কেন্দ্রে চাল ও আটা কিনতে আসা একাধিক ব্যক্তি জানান, তারা নিন্মবিত্ত পরিবারের সদস্য। বাজার থেকে যেখানে প্রতিকেজি মোটা চাল কমপক্ষে ৬০-৬৪ টাকা দরে এবং আটা ৫৫ টাকা দরে কিনতে হচ্ছে, এখানে তারা বাজার মূল্যের চেয়ে অর্ধেকের কম দামে চাল-আটা কিনতে পারছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র জানান, প্রকৃত ভোক্তা পর্যায়ে সঠিকভাবে ও এমএস’র চাল-আটা পৌঁছে দিতে প্রতিটি কেন্দ্রে জেলা খাদ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকজন সরেজমিনে তদারকি করেন। প্রত্যেক ওএমএস ভোক্তা যাতে সঠিকমূল্যে চাল-আটা ক্রয় করতে পারেন সে ব্যাপারে ডিলারদের নির্দেশনা দেয়া আছে। কোন ডিলার নিয়ম কানুনের ব্যতয় ঘটালে তার ডিলারশীপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার