নড়াইলে ৬০১টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নড়াইলে ৬০১টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে
নড়াইেল এ বছর ৬০১টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর মাত্র দু’সপ্তাহ বাকি এ মহোৎসবের।
দুর্গা দেবীর আগমনকে ঘিরে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নড়াইল জেলা শহরসহ ৩ উপজেলার প্রতিমা কারিগররা। দিন-রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন একেকটি অসাধারণ মনোমুগ্ধকর অনিন্দ্য সুন্দর দুর্গা দেবীর প্রতিমা। বর্তমান সময়ে কারিগররা দেবী দুর্গাসহ প্রতিমাগুলোকে অনিন্দ্য সুন্দর রূপ দিতে ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন।
জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, আগামি ২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হয়ে ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে দুর্গাপূজা শেষ হবে।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু।এবার পূজোয় স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই ভক্তদের মুখে মাস্ক পরতে হবে। সামজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে হবে। সরকারি নিয়ম মেনে পূজা অনুষ্ঠিত করতে হবে বলে তিনি জানান।
পূজা উদযাপন কমিটি সূত্রে আরো জানা যায়, এ বছর সবচেয়ে বেশি নড়াইল সদর উপজেলায় ২৪৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া লোহাগড়া উপজেলায় ১৫১টি মন্ডপে এবং কালিয়া উপজেলায় ১৫১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এদিকে জেলা প্রশাসক আনজুমান আরা জানান, এ বছর দুর্গাপূজায় নড়াইল সদর উপজেলায় ১শ’৩৩ মেট্রিক টন, লোহাগড়া উপজেলায় ৮৫ মেট্রিক টন এবং কালিয়া উপজেলায় ৮২.৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আসন্ন দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণভাবে টহলও দিবে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল




