পঞ্চগড়ে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
আপডেট: ১০:৪৮ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুই অস্ত্রধারী।
বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তবর্তী নরদেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মমিনুল ইসলাম মমিন জানান।
নিহতের নাম মোসলেমা ওরফে হামিদা (৫৫)। তার ছেলে রফিকুল ইসলাম রাতেই সদর থানায় অজ্ঞাতপরিচয় দুই জনকে আসামি করে মামলা করেছেন।
সদর থানার এসআই রঞ্জু ইসলাম উইমেননিউজকে জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত পওয়া গেছে।
“এর পেছনে পারিবারিক বিরোধ, প্রতিবেশীদের সঙ্গে বিরোধ বা সীমান্ত এলাকার কোনো ঘটনার সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন ওসি।
মামলার বাদী রফিকুল জানান, সন্ধ্যায় ইফতারের পর তার মা মোসলেমা ঘরে নামাজ পড়ছিলেন। তার স্ত্রী মদিনা বেগম রান্না ঘরে ছিলেন।
“হঠাৎ চিৎকার শুনে মদিনা বাড়ির উঠোনে এসে দেখে দুই জন মোসলেমার ঘর থেকে বের হয়ে আসছে। তারা মদিনাকে থাপ্পর মেরে ও ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”
মদিনা পরে ঘরে গিয়ে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
মদিনা বলেন, “ওই দুজনের বয়স ২৫/২৬ বছর হবে। তাদের পরনে হাফ হাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। একজনের হাতে ধারালো অস্ত্রও ছিল। অন্ধকারে তাদের চিনতে পারিনি।”
নিহতের ছেলে রফিকুল স্থানীয় বাজারে ব্যবসা করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। ২৬.০৬.২০১৫- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা