ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৩:০২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

পঞ্চগড়ে তাপমাত্রা ৯.৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে বিরাজ করছে। রাত থেকে সকাল পর্যন্ত বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, “বৃহস্পতিবার সকাল ৯টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৮ শতাংশ এবং গতিবেগ ছিলো ৭-৮ কিলোমিটার।”

এর আগে, বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, প্রতিদিনের মতো আজ (বৃহস্পতিবার) সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক। তবে আগের দিন বিকেলের পর থেকে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যানের চালকসহ নিম্ন আয়ের মানুষের।