ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ০:৪১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

পঞ্চগড়ে ফের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা হিমালয়ের কন্যা পঞ্চগড়ে গত দু’সপ্তাহ ধরে হ্রাস পাচ্ছে তাপমাত্রা। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের দাপট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ ১১ দশমিক ৫ ডিগ্রিই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

আবহাওয়া অফিস জানায়, হিমালয়ের অতি নিকটে পঞ্চগড় অবস্থিত হওয়ায় সারা দেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তাপমাত্রা নিম্ন থাকে এবং মৌসুমে এ জেলায় প্রথম শীত নেমে যায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও শীত পড়ে আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলো দেখা গেলেও শীতের তীব্রতা যেন থেকেই যাচ্ছে। তাপমাত্রা এ কয়েক দিনে আরও হ্রাস পাবে বলে আবহাওয়া অফিস জানায়।

সরেজমিনে দেখা যায়, শীত মৌসুম আসলেই কনকনে শীত আর কুয়াশার চাদরে ঢেকে থাকে এ জেলার বিভিন্ন এলাকা। শীতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশা ও শীতের দাপট।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্নর তাপমাত্রা।

-জেডসি