পঞ্চগড় জজ কোর্টের সামনে সন্তান প্রসব
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের জেলা শহরের জজ কোর্টের সামনের মহাসড়কে রনজিনা খাতুন (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। রোববার (২২ জানুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ধারে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে তাদেরকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। মানসিক ভারসাম্যহীন ওই নারী জেলার সদরের ধাক্কামারা ইউপির লাঠুয়াপাড়ার খতিবুল ইসলামের স্ত্রী। তার আরও দুটি সন্তান রয়েছে। তাকে সরকার থেকে জেলার মাহানপাড়ায় আশ্রায়ণের ঘর দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেখানে না থেকে রাস্তাঘাটে থাকেন।
শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শেখ রাসেল স্ক্যানুতে (নবজাতকের বিশেষায়িত সেবাকেন্দ্র) চিকিৎসাধীন রয়েছে। ভারসাম্যহীন মাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার এক আত্বীয়ের বাড়িতে নেওয়া হয়েছে। সন্তান প্রসবের খবরটি ছড়িয়ে পড়লে হাসপাতালে নবজাতককে দেখতে প্রচুর লোকজনের ভিড় জমে।
নিকট আত্মীয় সফিকুল ইসলাম জানান, সে আমার ভাগ্নী। তার আগের দুটি বাচ্চা রয়েছে। বড় মেয়েটাকে লালন-পালন করে জেলার ইসলামবাগে বিয়ে দিয়েছি। কয়েকদিন আগে তার স্বামী মারা গেছে। এখন মা-মেয়ে আমার কাছে থাকে।
সাবিনা বেগম, লাইলী বেগম ও মজিদা বেগম নামের তিন প্রত্যক্ষদর্শী জানান, আমরা বোদা উপজেলা থেকে একটা কাজে এসেছিলাম। জেলা জজ কোর্টের সামনে প্রাঙ্গণে এসে দেখি ওই নারী ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছে। পরে আমরা বাজার থেকে কম্বল, তোয়ালেসহ কিছু কাপড় কিনে এনে পরিয়ে দেই ও ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবগত করি। মা-শিশু ভালো থাকুক, শিশুটি যেন তার অধিকার পায় সে ব্যবস্থা করতে অনুরোধ করছি।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল জানান, আমাদের জাতীয় জরুরি সেবা কেন্দ্রে খবর আসে, জেলা জজ কোর্টের সামনে রাস্তার পাশে একজন ভারসাম্যহীন মহিলা বাচ্চা প্রসব করেছেন। সেই তথ্যের ভিত্তিতে আমরা সেখানে আসি। সেখানকার স্থানীয়দের সহায়তায় নবজাতকসহ মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছি। আর ভারসাম্যহীন ওই নারীকে আমরা হাসপাতালে এনে জরুরি বিভাগে চিকিৎসা করাই। মা ও শিশু দুজনই ভালো আছে, সুস্থ আছে। তাদের পরিচয় মিলেছে। তারা ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী ও সন্তান রয়েছে। সে বাড়িতে থাকে না, এখানে সেখানে ঘুরে বেড়ায়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান জানান, নবজাতকসহ ওই নারী সুস্থ রয়েছে। কোনো সমস্যা নেই। শিশুটিকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী রাতে ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে গিয়েছি। মা-শিশুকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তারা ভালো আছে। তাদের বিষয়ে যাবতীয় খোঁজখবর রাখা হচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











